Posts

Showing posts from July, 2021

একরাশ অনিচ্ছা

চলার ই নাম জীবন।চলছে তো।কিন্তু ঠাওর করতে পারছি না।ঠিক ঘড়িতে থাকা সংখ্যা গুলোর মতো চুপ,স্তব্ধ।তাকে বেষ্টন করে মিনিট,সেকেন্ড আর ঘন্টার কাটার চলছে অবিরাম রেস।যেমন রোজ সকাল,দুপুর,বিকেল আর রাত হচ্ছে।কিন্তু আমি কোথায়।মাথার ওপর ছাদ রয়েছে কিন্তু ঘর খুঁজে পাচ্ছি না।রোজ সকালে সকাল হচ্ছে কিন্তু রোদ গায়ে মাখছি না।যে বিকেলের অপেক্ষায় শৈশব কেটেছে সেই বিকেল গুলো আসছে আর যাচ্ছে কিন্তু গোধূলি উপভোগে আসছে না।নিশাচর চোখ দুটো স্বপ্ন দেখছে কিন্তু ঘুমিয়ে শান্তি পাচ্ছে না।ক্লান্তি এসে জড়িয়ে ধরছে ,ইচ্ছের বয়স খাবি খাচ্ছে সব বুঝেও নোঙর বইতে পারছি না।আমি একরাশ অনিচ্ছাকে জীবন দিয়ে হারাতে পারছি না।